1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

সতীর্থকে ঘুষি দিয়ে লাল কার্ড পেলেন ব্রাজিলের ডিফেন্ডার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : অদ্ভুত ঘটনার জন্ম দিলেন ব্রাজিলের ২৫ বছর বয়সী ডিফেন্ডার মার্কোস দস নসিমেন্তো টেক্সেইরা। নিজ দলের খেলোয়াড় কেরেম আকতুরকোহলুকে ঘুষি মেরে লাল কার্ড দেখেছেন মার্কাও নামে অধিক পরিচিত এ ডিফেন্ডার।

সোমবার রাতে গিরেসুনস্পোরের বিপক্ষে ম্যাচে এ কাণ্ড ঘটিয়েছেন গ্যালাতাসারাইয়ের হয়ে খেলতে নামা মার্কাও। ম্যাচের ৬১ মিনিটের সময় কেরেমকে ঘুষি মারার পাশাপাশি মাথা দিয়ে ঢুসও মেরেছেন এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার। পরে দলের অন্য খেলোয়াড়রা তাকে দূরে সরিয়ে নেয়।

ভিডিও অ্সিসট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে এ ঘটনায় মার্কাওকে লাল কার্ড দেখিয়েছেন মাঠের রেফারি। ম্যাচটি অবশ্য ২-০ ব্যবধানে জিতে নিয়েছে গ্যালাতাসারাই।

তবে শুধু লাল কার্ডের শাস্তিতেই পার পেয়ে যাবেন না মার্কাও। তুর্কি লিগের নিয়মানুযায়ী এটিকে শারীরিক লাঞ্ছনা হিসেবে গণ্য করা হবে এবং ন্যূনতম ৫ থেকে সর্বোচ্চ ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি।

ম্যাচ শেষে দলের কোচ ফাতিহ তেরিম বলেছেন, ‘পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যথাযথ পদক্ষেপ নেবে ক্লাব। নিজের ব্যবহারের জন্য কেরেম ও অন্য খেলোয়াড়দের কাছে ক্ষমা চাইবেন মার্কাও।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com