1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

প্রেমিকাকে নিয়ে উড়াল দেবেন অঙ্কুশ

  • আপডেট টাইম :: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। দীর্ঘ আট বছর ধরে টেলিভিশন অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। মাঝে মধ্যে বিদেশ ট্যুর দিতেও দেখা যায় এই জুটিকে। আবারো একান্তে সময় কাটাতে নতুন ট্যুরের পরিকল্পনা করেছেন অঙ্কুশ।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে অঙ্কুশ জানান, আগামী মার্চে ইউরোপে যাওয়ার প্ল্যান করেছেন তারা। ওখানে কদিন চুটিয়ে মজা করা, নিভৃতে সময় কাটানো, আড্ডা আর প্রেম—এ সব ইচ্ছা রয়েছে এই প্রেমিক যুগলের।

চলচ্চিত্র ও টেলিভিশন জগতের অনেকেই মনে করেন, অঙ্কুশ-ঐন্দ্রিলা আইডিয়াল জুটি। একটি ভালো সম্পর্কের মূল ভিত্তি পারস্পরিক সম্মান। পরস্পরের কাজের প্রতি সম্মান, জীবনযাপন ও মতাদর্শের প্রতি সম্মান না থাকলে কোনো সম্পর্কই স্থায়ী হয় না। অঙ্কুশ ও ঐন্দ্রিলা একই পেশার বলেই হয়তো সম্পর্ক এতটা মজবুত। কাজের ব্যস্ততা যতই থাকুক না কেন জীবনের বিশেষ দিনগুলো একসঙ্গে কাটান অঙ্কুশ-ঐন্দ্রিলা।

এর আগে একাধিকবার তাদের বিয়ের গুঞ্জন চাউর হয়েছিল। কিন্তু তা গুঞ্জনেই আটকে আছে। আপাতত এই যুগল ক্যারিয়ার নিয়ে ভাবতে চান বলে জানা গেছে।

এদিকে ইউরোপ ট্যুর থেকে ফিরেই ব্যস্ত হয়ে পড়বেন অঙ্কুশ। হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। অন্যদিকে ঐন্দ্রিলা ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

অঙ্কুশ অভিনীত সিনেমাগুলো হলো—‘কেল্লাফতে’, ‘ইডিয়ট’, ‘কানামাছি’, ‘খিলাড়ি’, ‘জামাই ৪২০’ ইত্যাদি। এছাড়া ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’ ও ‘আশিকী’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com