1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

সিপিএলে খেলবেন তিন আফগান ক্রিকেটার

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : তালেবানরা আফগানিস্তান পুরো দখল করে নেয়ার প্রাক্কালে বিশ্ব নেতাদের প্রতি নিজের দেশ রক্ষার আহ্বান জানিয়েছিলেন রশিদ খানরা। তাদের শঙ্কা ছিল তালেবানরা আসলে তাদের ক্রিকেট বন্ধ হয়ে যাবে। কিন্তু তালিবানরা কাবুল দখল করে নেয়ার পরও তাদের ক্রিকেটের ওপর হস্তক্ষেপ করেনি।

ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য আফগান ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন নানান দেশে। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পেলেন আরও তিন আফগান ক্রিকেটার। তারা হলেন কাইস আহমেদ, নাভিন-উল হক এবং ওয়াকার সালামখেইল।

কাইস আহমেদ খেলবেন জ্যামাইকা তালাওয়াহসে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে খেলবেন নাভিন উল হক এবং ওয়াকার সালামখেইল দুজনই। জ্যামাইকা তালাওয়াহস এবং বার্বাডোজ রয়্যালস আরও দুই আফগান ক্রিকেটারকে ড্রাফটে রেখেছিল গত মে মাসে। তারা দু’জন হলেন ইব্রাহিম জাদরান এবং শফিকুল্লাহ গাফারি। তবে শেষ পর্যন্ত তাদের দু’জনকে আর নেয়া হয়নি দলে।

আগামী সিপিএলে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ক্রিস মরিস, অ্যানরিখ নর্তজে এবং রাশি ফন ডার সার। এছাড়া শ্রীলঙ্কান ক্রিকেটার ওয়ানিদ হাসারাঙ্গাও খেলতে পারবেন না বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com