1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

দিল্লি ও কলকাতা রুটে ২২ আগস্ট থেকে বিমানের ফ্লাইট

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে বিমানের ফ্লাইট সূচি ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এয়ার বাবল চুক্তির আওতায় ২২ আগস্ট থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন রোববার ও বুধবার ফ্লাইট পরিচালনা করবে বিমান। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে তিন দিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করা হবে।

বুধবার (১৮ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এই তথ্য জানিয়েছেন।

বিমানের যে কোনো সেলস্ অফিস, বিমান কল সেন্টার- ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ রুটের টিকেট সংগ্রহ করা যাবে। যাত্রীদের ফ্লাইটে ওঠার পূর্ববর্তী ৭২ ঘণ্টার মধ্যে আরটি/পিসিআর পরীক্ষা (কোভিড পরীক্ষা) করাতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিমান জানায়, ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে কানাডার ডি হ্যাভিল্যান্ড কর্তৃক তৈরিকৃত অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। নতুন এই উড়োজাহাজগুলোতে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি যা মাত্র চার মিনিটেই ভিতরের বাতাসকে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু থেকে মুক্ত করবে। দুই আসনের মধ্যবর্তী স্থানে পর্যাপ্ত জায়গা, এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা থাকায় ভ্রমণ হবে আরামদায়ক ও আনন্দময়।

প্রসঙ্গত করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ভারতের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট যোগাযোগ বন্ধ ছিল। অবশেষে গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন জানিয়েছেন ২০ আগস্ট থেকে এয়ার বাবল চুক্তির আওতায় দুই দেশের মধ্যে ফ্লাইট যোগাযোগ শুরু হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com