1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

‘যার যার অবস্থান থেকে শ্রম, ঘাম ও নিজেদের অর্থ দিয়ে ঘোড়া প্রতীকের নির্বাচন করছেন’

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ মে, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর): উপজেলা পরিষদকে সেবামূলক ও স্মার্ট উপজেলা গঠন করতে যার যার অবস্থান থেকে শ্রম- ঘাম ও নিজেদের অর্থ দিয়ে ঘোড়া প্রতীকের নির্বাচন করছে বলে জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী হাজি মোশারফ হোসেন।

শুক্রবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের চারআলী বাজারস্থ নাকুগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সভায় এ কথা জানান তিনি।

এসময় তিনি বলেন, এই নালিতাবাড়ী উপজেলা পরিষদ গত পাঁচটি বছর সেবাহীন ও অকার্যকর পরিষদ হিসেবে পরিচিত করেছিল। নালিতাবাড়ীর সর্বস্তরের জনগণ এই উপজেলা পরিষদকে বাঁচানোর জন্য, সরকারের ঘোষণা অনুযায়ী স্মার্ট ও সেবামূলক একটি উপজেলা পরিষদ গঠন করার লক্ষ্যে বুক ভরা আশা নিয়ে আপনারা দলমত নির্বিশেষে সমর্থন জুগিয়েছেন, সহযোগিতা করে আসছেন। যার যার অবস্থান থেকে শ্রম-ঘাম দিয়ে, নিজেদের অর্থ খরচ করে নির্বাচন করছেন। আজকে প্রতিপক্ষ যে অপবাদ দিচ্ছে তা সঠিক নয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, বর্তমান সহসভাপতি আব্দুল মোতালেব, নাকুগাঁও আমদানী-রফতানী কারক সমিতির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সরকার, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা হাজি লতিফুল ইসলাম বকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল ছামাদ, সাধারণ সম্পাদক সুজন মিয়াসহ অন্যান্য নেৃতৃবন্দ বক্তব্য রাখেন।

নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন আয়োজিত এ সভায় এসময় শতশত সমর্থক অংশ নিয়ে ঘোড়া প্রতীককে বিজয়ী করতে একাত্মততা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com