1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

দেশে করোনাভাইরাসের আরও ১৪৫ জনের মৃত‌্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণে আরও ১৪৫ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৫ হাজার ২৩ জন। ১৯ আগস্ট সকাল ৮টা থেকে ২০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ৫ হাজার ৯৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জন।

শুক্রবার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৯১ শতাংশ। সুস্থতার হার ৯২ দশমিক ৭৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৫৭ জন, চট্টগ্রাম বিভাগের ৪৩ জন, রাজশাহী বিভাগের ৫ জন, খুলনা বিভাগের ১৫ জন, বরিশাল বিভাগের ৪ জন, সিলেট বিভাগের ৭ জন, রংপুর বিভাগের ৭ জন এবং ময়মনসিংহ বিভাগের ৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com