1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

১৮ ক্রিকেটার নিয়ে শ্রীলঙ্কার কেন্দ্রীয় চুক্তি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা। যেখানে রাখা হয়েছে ১৮ জন ক্রিকেটারকে। জায়গা পাননি সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ও শাস্তিতে থাকা তিন ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা, নিরোশান ডিকভেলা ও কুশল মেন্ডিস।

চলতি বছরের শুরু থেকেই কেন্দ্রীয় চুক্তির নানান শর্ত নিয়ে বোর্ডের সঙ্গে শীর্ষ ক্রিকেটারদের বনিবনা হচ্ছিল না। একপর্যায়ে দেশের অন্তত ৩৫ জন ক্রিকেটার জানিয়ে দেন তারা বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সাক্ষর করবেন না। যে কারণে বছরের ৭ মাস পেরিয়ে গেলেও কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রকাশ করতে পারেনি এসএলসি।

অবশেষে আজ (শুক্রবার) চলতি বছরের শেষের পাঁচ মাসের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। যা কার্যকর হবে ১ আগস্ট থেকে এবং এর মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ চুক্তিতে ১৮ জন ক্রিকেটারের সবাই সাক্ষর করেছেন। তাই টেকনিক্যাল এডভাইজর কমিটির এ নিয়ে কোনো দুর্ভাবনায় পড়তে হয়নি।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা

ধনঞ্জয় ডি সিলভা, কুশল পেরেরা, দিমুথ করুনারত্নে, সুরাঙ্গা লাকমল, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, লাসিথ এম্বুলদেনিয়া, পাথুম নিসাঙ্কা, লাহিরু থিরিমান্নে, দুশমন্থ চামিরা, দিনেশ চান্দিমাল, লাকসান সান্দাকান, বিশ্ব ফার্নান্দো, ওশাদা ফার্নান্দো, রমেশ মেন্ডিস, লাহিরু কুমারা, আসেন বান্দারা এবং আকিলা ধনাঞ্জয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com