1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

আবারও হালি দিয়ে পিএসজির হ্যাটট্রিক জয়

  • আপডেট টাইম :: শনিবার, ২১ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি, সার্জিও রামোস, জিয়ানলুইজি ডনারুম্মাদের দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে তাদের মাঠে নামার আগেই একের পর এক ম্যাচ জিতে চলেছে প্যারিসের ক্লাবটি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে টানা তিন ম্যাচ জিতে শুভসূচনাই করেছে তারা।

শুক্রবার রাতে ব্রেস্তের মাঠে খেলতে গিয়ে ৪-২ গোলের জয় নিয়ে ফিরেছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। লড়াইয়ের আভাস দিয়েও শেষ পর্যন্ত হালি হজম করতে হয়েছে ব্রেস্তকে। এর আগের ম্যাচে স্ত্রাসবার্গকেও ৪-২ গোলে হারিয়েছিল পিএসজি। আর লিগের প্রথম ম্যাচে ত্রয়েসের বিপক্ষে তাদের জয় ছিল ২-১ গোলের।

পিএসজির হ্যাটট্রিক জয়ে একটি করে গোল করেছেন আন্দের হেরেরা, কাইলিয়ান এমবাপে, ইদ্রিসা গুইয়ে ও অ্যাঞ্জেল ডি মারিয়া। আগের দুই ম্যাচ ড্র করা ব্রেস্তের গোল দুটি করেন ফ্রাঙ্ক হোনোরাত ও স্টিভ মুনি।

ম্যাচের ২৩ মিনিটের সময় প্রথম গোলটি করেন হেরেরা, ১৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বিরতিতে যাওয়ার আগে ৪২ মিনিটের সময় একটি গোল শোধ করে দেন হোনোরাত।

দ্বিতীয়ার্ধে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। সফল হয় পিএসজি, ৭৩ মিনিটের সময় স্কোরলাইন ৩-১ করেন গুইয়ে। তবে ৮৫ মিনিটের মাথায় গোল করে ম্যাচ জমিয়ে তোলেন মুনি।

শেষ পর্যন্ত অবশ্য আর বিপদ ঘটেনি পিএসজির। উল্টো ৯০ মিনিটের সময় হালিপূরণ করেন ডি মারিয়া, পিএসজি পায় ৪-২ গোলের জয়। এ নিয়ে টানা তৃতীয় জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান করছে পিএসজি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com