1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

জাপান থেকে দেশে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৮১ হাজার টিকা

  • আপডেট টাইম :: শনিবার, ২১ আগস্ট, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান থেকে দেশে এসে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার আরও সাত লাখ ৮১ হাজার ডোজ টিকা। শনিবার (২১ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকার চালান এসে পৌঁছায়।

এ সময় জাপানের পক্ষে দেশটির রাষ্ট্রদূত ও বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব জসিম উদ্দিন খান বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

শনিবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দেশটি বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেয়ার ঘোষণা দিয়েছিল। গত ২ আগস্ট জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান আসে। ৩১ জুলাই সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার দ্বিতীয় চালান আসে। আর গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান ঢাকায় আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com