1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ঘরের মাঠে জিতলো লিভারপুল

  • আপডেট টাইম :: রবিবার, ২২ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : নতুন মৌসুমে ঘরের মাঠে লিভারপুলের প্রথম ম্যাচ ছিল শনিবার। প্রতিপক্ষ ছিল বার্নলি। ১৭ মাস পর অ্যানফিল্ডে দর্শকরা প্রবেশের সুযোগ পেয়েছিলেন। তাতে কানায় কানায় পূর্ণ হয়েছিল গ্যালারি। নিজেদের দর্শকদের সামনে কাঙ্খিত জয়টিই তুলে নিয়েছে অলরেডরা। বার্নলিকে হারিয়েছে ২-০ গোলে। এটা ছিল লিভারপুলের দ্বিতীয় জয়। অন্যদিকে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হারলো বার্নলি।

লিভারপুলের এমন জয়ে গোল পেয়েছেন দিয়েগো জতা ও সাদিও মানে। আর এই জয়ে ২ ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে জার্গেন ক্লপের শিষ্যরা।

ঘরের মাঠে বার্নলির বিপক্ষে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি লিভারপুল। ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় সালাহ-মানেরা। এ সময় ডানদিক থেকে কোস্তাসের ক্রস ডি বক্সের মধ্যে খুঁজে পায় দিয়েগো জতার মাথা। তিনি হেড নেন। বার্নলির গোলরক্ষক নিক পোপকে পরাস্ত করে বল জালে জড়ায়।

অবশ্য ২৭ মিনিটের মাথায় বাম পায়ে শটে বল জালে জড়িয়েছিলেন মোহাম্মদ সালাহও। কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিল হয়। তাতে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল।

বিরতির পর সালাহ আরও একটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেটি রুখে দেয় বার্নলি। সুযোগ পেয়েছিলেন সাদিও মানেও। তবে ৬৯ মিনিটে তিনি যে সুযোগটি পেয়েছিলেন সেটি আর মিস করেননি। তার গোলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com