1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বরিশালে ইউএনও’র বিরুদ্ধে মামলার আবেদন গ্রহণ

  • আপডেট টাইম :: রবিবার, ২২ আগস্ট, ২০২১

বরিশাল: বরিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান ও থানার ওসিসহ শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ ও সিটি কর্পোরেশনের দুই মামলার আবেদন গ্রহণ করেছেন আদালত।

আদালতের বিচারক মাসুম বিল্লাহ আবেদন দুটি গ্রহণ করে আদেশের জন্য রেখে দিয়েছেন। রোববার (২২ আগস্ট) বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এই আবেদন করা হয়।

বিসিসি’র কাজে বাধাদান, বিনা উস্কানিতে বিসিসি’র কর্মচারীদের উপর গুলি বর্ষণের নির্দেশ, হামলা, গুলি বর্ষণের মাধ্যমে একাধিক ব্যাক্তির অঙ্গহানি এবং ৩০/৪০ জনকে আহত করার অভিযোগ এনে মামলা দুটি দাখিল করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগ নেতা এবং সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ অ্যাড. রফিকুল ইসলাম খোকন ও সিটি কর্পোরেশনের রাজস্ব শাখার কর্মকর্তা বাবলু হালদার।

অ্যাড. রফিকুল ইসলাম খোকন বলেন, আদালতে দাখিলকৃত মামলার আবেদনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম ও এসআই শাহ জালাল মল্লিকসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে বিবাদী করা হয়েছে।

অপর আবেদনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান ও ৫ জন আনসার সদস্যসহ ৪০-৫০ জনকে বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে সাঁটানো ব্যানার অপসারণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও ইউএনও মুনিবুর রহমান বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় ৬০২ জনকে আসামি করা হয়। মামলায় প্রধান আসামি করা হয় বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে। মামলা দায়েরের পর থেকেই আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মি আত্মগোপনে আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com