1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

নাটকীয়তায় ভরা ম্যাচে রিয়ালের ড্র

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : লা লিগায় নাটকীয়তা ভরা ম্যাচে লেভান্তের বিপক্ষে শেষ পর্যন্ত ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই রিয়ালের এগিয়ে যাওয়া, শেষ মুহূর্তে লেভান্তের গোলরক্ষকের লাল কার্ড দেখে মাঠ ছাড়াসহ নান নাটকে ভরা ছিল ম্যাচটি।

রোববার রাতে লেভান্তের ঘরের মাঠে ম্যাচটি ড্র হয় ৩-৩ গোলে। রেফারির বাঁশি বাজার ৫ মিনিট না যেতেই করিম বেনজেমার সহায়তায় লক্ষ্যভেদ করেন গ্যারেথ বেল। বিরতির আগ পর্যন্ত এগিয়ে ছিল লস ব্লাংকোসরাই।

বিরতি থেকে ফিরেই ৪৬ মিনিটে রগার মার্তির গোলে সমতা আনে লেভান্তে। এর ১১ মিনিট না পার হতেই  হোসে কাম্পানার গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। এরপর রিয়ালের ত্রাতা হয়ে আসেন ৫৯ মিনিটে অ্যাডেন হ্যাজার্ডের বদলি হিসেবে নামা ভিনিসিয়াস জুনিয়র।

৭৩ মিনিটে ক্যাসিমোরার সহায়তায় গোল দিয়ে সমতা এনে দেন দলকে। তবে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি সফরকারীরা। ৬ মিনিট পরেই রবার পিয়ের গোল দিয়ে আবারো এগিয়ে দেন লেভান্তেকে। ৮৫ মিনিটে আবারও গোল দিয়ে দলকে সমতায় আনেন ভিনিসিয়স। এবার তার গোলটি আসে বেনজেমার সহায়তায়।

রিয়াল সমতা আনার ২ মিনিট পরেই লাল কার্ড দেখেন লেভান্তের গোলরক্ষক এইতোর ফার্নান্দেজ। বদলি খেলোয়াড় নামানোর সুযোগ না থাকায় গোলরক্ষক হিসেবে দাঁড়ান রুবেন ভেসো। কিন্তু বাকি সময়ে কোনো শটই নিতে পারেনি রিয়াল। শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে ছাড়তে হয় মাঠ।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে লেভান্তে ২ ম্যাচের মধ্যে ২টিতেই ড্র করেছে। ২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান অষ্টম স্থানে। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com