1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচন

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ আগস্ট, ২০২১

ঢাকা: আগামী ডিসেম্বর মাসের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপনির্বাচন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার। সোমবার (২৩ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে ৮৪তম কমিশন বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সচিব জানান, সাড়ে চার হাজার ইউনিয়নের মধ্যে আমরা মাত্র ২০৪টিতে ভোটগ্রহণের আয়োজন করতে পেরেছি। আজকে কমিশন সভায় আগামী ডিসেম্বরের মধ্যে চার হাজারের মতো ইউনিয়ন, নারারণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, কমিল্লা-৭ শূন্য আসনে উপনির্বাচন, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। সেপ্টম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় কোনটার নির্বাচন কবে দেয়া হবে সেই বিষয়ে আলোচনা করা হবে।

২০০৬ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেয়া নাগরিকদের এনআইডি দেয়ার বিষয়ে তিনি জানান, এই বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি আছে। সেই কমিটিতে এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হওয়ার কথা ছিল ১১ এপ্রিল। কোভিড-১৯ পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়। পরে গত ৩ জুন ভোটের তারিখ পুনর্নির্ধারণ করে ২১ জুন করা হয়।

তবে সীমান্তবর্তী এলাকায় কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়। তবে এর আগে গত ২১ জুন বাকি ২০৪টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। পরের নির্বাচনগুলো স্থগিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com