1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

প্রতারিত হয়ে সানা খানের ব্রেকআপ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউডে সম্পর্কের ভাঙা-গড়ার খেলা নতুন কিছু নয়। প্রতিনিয়ত নতুন সম্পর্ক যেমন তৈরি হচ্ছে, আবার সম্পর্ক ভাঙছে।

এবার ভাঙনের তালিকায় নাম লেখালেন অভিনেত্রী সানা খান ও কোরিওগ্রাফার মেলভিন লুইস জুটি।

এ প্রসঙ্গে সানা খান বলেন, আমি মেলভিনের সঙ্গে ব্রেকআপ করেছি কারণ সে আমার সঙ্গে প্রতারণা করেছে। তাকে হৃদয় থেকে ভালোবেসেছিলাম এবং অঙ্গীকারবদ্ধ ছিলাম। বিনিময়ে যন্ত্রণা পেয়েছি, যা আমাকে নাড়া দিয়েছে। আমার মানসিক সমস্যা সৃষ্টি হয়েছে এবং হতাশায় ভুগছি। কয়েকদিন আগে তাকে নিয়ে সন্দেহ হয়। এরপর তার ফোন দেখতে চাইলে সে আমার হাত থেকে তা কেড়ে নেয় এবং মেসেজগুলো ডিলিট করতে থাকে। তখন বুঝতে পারি— সবাই তাকে নিয়ে যা বলছিল সব সত্য। এরপরেই আমি ব্রেকআপের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

ওয়াজা তুম হো সিনেমাখ্যাত এই অভিনেত্রী আরো বলেন, আমি খুব খুশি সৃষ্টিকর্তা আমাকে এই যন্ত্রণাদায়ক সম্পর্ক থেকে বাঁচিয়েছেন। তাকে বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু এখন কোনো পুরুষকেই আর বিশ্বাস করতে পারব না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com