1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত নকলায় রাইসকুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আগুন রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত শেরপুরে অসহায় বৃদ্ধার পাশে বসুন্ধরা শুভসংঘ দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

রণবীর-আলিয়ার মুখ দেখাদেখি বন্ধ!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউডের প্রেমিক যুগল আলিয়া ভাট ও রণবীর কাপুরের প্রেমের খবর কারো অজানা নয়। পরিণয় পেতে যাচ্ছে তাদের প্রেম। কিন্তু হঠাৎ এ জুটি কেউ কারো মুখই দেখছেন না!

এমন খবরে পাঠক অবাক হতে পারেন। তাই খুলে বলছি, আলিয়া ভাট ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমার কাজ শুরু করেছেন। বর্তমানে এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে রণবীর কাপুরও নতুন একটি সিনেমার কাজ শুরু করেছেন। দুজনই একই স্টুডিওতে শুটিং করছেন। মজার বিষয় হলো—একই স্টুডিওতে কাজ করেও কেউ কারো সঙ্গে দেখা করছেন না!

একই স্টুডিওতে কাজ করেও দেখা না করা একটু বিস্ময়কর। এ বিষয়ে এই যুগলের ঘনিষ্ঠজন বলেন, ‘রণবীর-আলিয়া ব্যক্তিগত জীবনে যেমন ঘনিষ্ঠ, তেমনি পেশাদারিত্বের প্রশ্নেও তারা অত্যন্ত কঠিন। আর এজন্য শুটিং সেটে পরস্পরের সঙ্গে তারা দেখা করছেন না।’

রণবীর-আলিয়ার পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এতে জুটি বেঁধে অভিনয় করছেন তারা। এটি পরিচালনা করছেন আয়ান মুখার্জি। প্রযোজনা করছেন করন জোহর। আরো অভিনয় করছেন—অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। সিনেমাটি গত বছর মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। চলতি বছরের মাঝামাঝিতে এটি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com