1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

পাকিস্তান-আফগানিস্তান সিরিজ স্থগিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। যেটার আয়োজক ছিল আফগানিস্তান। কিন্তু আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) অনুরোধে এই সিরিজটি স্থগিত করা হয়েছে।

এ বছর আর হচ্ছে না সিরিজটি। আগামী বছর সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে। আফগান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে সোমবার (২৩ আগস্ট) রাতে এক টুইট বার্তায় এমনই তথ্য জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির বিবৃতিতে উল্লেখ করা হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধ গ্রহণ করেছে এবং আসন্ন ওয়ানডে সিরিজ স্থগিত করা হয়েছে। মূলত আফগানিস্তানে চলমান পরিস্থিতি, কাবুল থেকে ফ্লাইট চলাচলের অনিশ্চিয়তা, সম্প্রচার সুবিধার অনিশ্চিয়তা ও শ্রীলঙ্কায় চলমান করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে সিরিজটি স্থগিত করা হয়েছে। দুই দেশের ক্রিকেট বোর্ড ২০২২ সালে সুবিধাজনক সময়ে এই সিরিজটি আয়োজন করবে।

এদিকে শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি অবনতি হচ্ছে। ইতোমধ্যে দেশটিতে ১০ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। যদিও একদিন আগে পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটারদের তারা ভিসা দিয়েছে এই সিরিজ আয়োজনের জন্য। কিন্তু উদ্ভুত সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর আর হচ্ছে না সিরিজটি।

তথ্যসূত্র: ডেইলি পাকিস্তান ও পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইটার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com