1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

কাঠগড়ায় ওসি প্রদীপের ফোনালাপ, এটিএসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ আগস্ট, ২০২১

কক্সবাজার: আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিন কাঠগড়ায় মুঠোফোনে কথা বলার ঘটনায় এক সহকারী শহর উপপরিদর্শকসহ (এটিএসআই) তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আদালতে দায়িত্ব অবহেলার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিন আদালত চলাকালে কাঠগড়ায় উপস্থিত থাকা অবস্থায় নিচু হয়ে বসে টেকনাফ থানার বরখাস্ত ওসি ও সিনহা হত্যা মামলার ২নং আসামী প্রদীপ কুমার দাশ মুঠোফোনে কথা বলার ছবি ভাইরাল হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনায় আদালতে দায়িত্ব অবহেলার কারণে এক এসটিআইসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান বলেন, এসটিআই শাহাব উদ্দিনসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

এর আগে, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য দিচ্ছেন মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস। কীভাবে ভাইকে হত্যা করা হয়, সেই বর্ণনা আদালতে উপস্থাপন করছিলেন তিনি। বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তখন ১৫ আসামি। তাদের মধ্যে রয়েছেন টেকনাফ থানার বহিষ্কৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে হঠাৎ আসামি প্রদীপ কুমার কাঠগড়ায় বসেই মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com