1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

দেড়শতাধিক আফগান শিক্ষার্থী কাবুল থেকে চট্টগ্রাম ফিরছেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্থানে আটকে পড়া চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)-এর দেড় শতাধিক শিক্ষার্থী কাবুল থেকে চট্টগ্রামে ফিরছেন।

এইউডব্লিউ কর্তৃপক্ষের উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রের সার্বিক সহায়তায় এই শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) একটি বিশেষ বিমানে কাবুল থেকে সরাসরি চট্টগ্রামে পৌঁছাবেন বলে জানা গেছে।

তবে এই বিশেষ বিমানটি কখন কাবুল থেকে যাত্রা করবে এ বিষয়ে নিশ্চিত তথ্য জানা যায়নি। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের কর্মকর্তা তপু চৌধূরী রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ইউনিভর্সিটি সূত্রে জানা যায়, দক্ষিণ এশিয়ার নারীদের একমাত্র বিশ্ববিদ্যালয় এইউডব্লিউতে ১৭০ জনের বেশি আফগান শিক্ষার্থী অধ্যায়ন করে। গত বছর দেশে করোনা পরিস্থিতি এবং লকডাউন শুরু হলে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষিতে এই শিক্ষার্থীরা দেশে ফিরে যায়। বেশ কিছুদিন ধরে তারা পুনরায় নিজেদের বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার জন্য চেষ্ঠা চালিয়ে আসছিলেন। সম্প্রতি তালেবানরা ক্ষমতা দখলের পর এই আফগান শিক্ষার্থীরা নিজ দেশে আটকা পড়ে। কাবুলের পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করে। এই উদ্যোগের অংশ হিসেবেই প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী একটি বিশেষ বিমানে কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com