1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

৩০ সেপ্টেম্বরের মধ্যে করোনার টিকা নিতে হবে শিক্ষকদের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব স্কুল-কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের করোনার টিকা নিতে হবে। তবে, কারো শারীরিক সমস্যা থাকলে তা লিখিতভাবে জানাতে হবে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং টেকনিক্যাল কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ বিষয়ে দুই-এক দিনের মধ‌্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী অক্টোবরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার লক্ষ‌্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে করোনার সংক্রমণ ও মৃত্যু কমছে এবং পুরোদমে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব স্কুল-কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাধ্যতামূলকভাবে দুই ডোজ টিকা নিতে হবে।

শিক্ষামন্ত্রী বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি আমাদের আছে। আরও পরিস্কার-পরিচ্ছন্ন করতে হবে। করোনা সংক্রামণের হার কত শতাংশে নামলে আমরা স্কুল-কলেজ খুলতে পারি, আগামী সপ্তাহের শুরুতে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি নিশ্চিত করে আমরা স্বশরীরে শ্রেণিপাঠ কার্যক্রম শুরু করতে চাই।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে সারা দেশে টিকাদান কার্যক্রম চলছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এর আওতায় এসেছেন। এখনো যারা টিকার আওতায় আসতে পারেননি, তাদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে টিকা নিতে হবে। কোন প্রতিষ্ঠানের কতজন টিকা নিয়েছেন, সে বিষয়ে মাঠ পর্যায়ে চিঠি দিয়ে তথ্য পাঠাতে নির্দেশনা দিতে হবে। সে তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে হবে।’

এ বিষয়ে প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের নির্দেশনা পাঠাতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে আহ্বান জানালে তিনি দুই-এক দিনের মধ্যে তা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com