1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা পড়েছে ৯০০ অন্তর্বর্তী সরকারের জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী শ্রীবরদীতে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতে কৃষক কর্মশালা শ্রীবরদীতে বনের গাছ পাঁচারকালে চোর দলের ২ সদস্য আটক বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বিজু-বিষু বরণ আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা: কৃষিমন্ত্রী সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

কাবুল হামলার দায় স্বীকার করলো আইএস

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট তথা আইএস। বৃহস্পতিবার রাতে আইএস তাদের নিজস্ব বার্তা সংস্থা আমাকের মাধ্যমে বিষয়টি জানায়। পাশাপাশি তারা ওই আত্মঘাতীর ছবিও প্রকাশ করে।

মূলত আইএস এর সহযোগী সংস্থা ইসলামিক স্টেট খোরাশান (আইএসআইএস-কে) এই হামলা চালিয়েছে। যারা এর আগে মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে সিরিয়া ও ইরাকে যুদ্ধ করেছে।

হামলার দায় স্বীকার করে আইএস জানায়, তাদের আত্মঘাতী হামলকারী মার্কিন অনুবাদক ও সহযোগীদের ভীড়ের মধ্যে যেতে সক্ষম হয়। কাবুল বিমানবন্দরের ব্যারক ক্যাম্পের পাশে গিয়ে সে তার আত্মঘাতী হামলাটি চালায়। যাতে ৬০ জন নিহত হয় ও শতাধিক আহত হয়। নিহতদের মধ্যে নারী, শিশু, তালেবান ও মার্কিন সেনাও রয়েছে।

অবশ্য আইএসআইএস-কে তালেবানেরও পুরনো শত্রু। তারা দেশের বর্তমান অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে এই হামলা চালিয়েছে।

এদিকে আরও হামলার শঙ্কা মাথায় নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিক ও সহযোগীদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। এখনো আফগানিস্তানে কমপক্ষে ১ হাজার মার্কিন নাগরিক রয়েছে। আর তাদের সহযোগী রয়েছে প্রায় ৫ হাজার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com