1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

হঠাৎ আড়ালে কেন বুবলী?

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্র সংকটময় সময় পার করছে। শনির দশা এড়িয়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসিত হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এই জুটির বক্স অফিস রেটও সন্তোষজনক। ফলে সবকিছু ভালোই চলছিল। বুবলীর ক্যারিয়ারে যখন বসন্তের বাতাস বইছে, ঠিক তখনই খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। পরিচিতজনেরা বলছেন- বুবলী যেন হঠাৎ উধাও হয়ে গেছেন!

মোবাইল ফোনে বুবলীকে পাওয়া যাচ্ছে না। এমনকি চলচ্চিত্র অঙ্গনের লোকজনও তার সংবাদ বলতে পারছেন না। হঠাৎ কেন এভাবে নিজেকে আড়ালে নিয়ে গেলেন এই নায়িকা- এই প্রশ্ন এখন অনেকের মনে।

আগামীকাল বুবলী অভিনীত ‘বীর’ মুক্তি পাবে। সিনেমার প্রচারণায় ব্যস্ত শাকিব খানসহ অন্যান্য শিল্পীরা। অথচ বুবলীর দেখা নেই। গতকাল এই সিনেমার সংবাদ সম্মেলনেও বুবলী ছিলেন না। এতে পুরনো গুঞ্জন  নতুন করে সাড়া ফেলেছে চলচ্চিত্র পাড়ায়- বুবলী কোথায়?

শাকিব খানের বিপরীতে ৯টি সিনেমায় অভিনয় করেছেন বুবলী। তাদের নিয়ে কম গুঞ্জন হয়নি চলচ্চিত্র পাড়ায়। সেগুলোর কতটা সত্য, কতটা গুঞ্জন সময় বলে দেবে। এর আগে বুবলী বিএফডিসিতে শুটিং করেছেন কড়া নিরাপত্তায়। সেসময়ও প্রশ্ন উঠেছিল- হঠাৎ করে কেন এই নিরাপত্তা? কেনোই বা বুবলী নিজেকে আড়ালে রাখতে চাইছেন? এই গুঞ্জনে জোর হাওয়া লাগে যখন শোনা যায় ‘বীর’ এবং ‘ক্যাসিনো’ সিনেমায় বুবলীর অংশের শুটিং তিনি অনুরোধ করে আগেই শেষ করেছেন। কারণ তিনি নাকি এরপর দীর্ঘ বিরতীতে যাবেন। কয়েক মাসের জন্য  পাড়ি জমাবেন বিদেশে। কেউ কেউ বলছেন, বুবলী এখন বিদেশে অবস্থান করছেন।  তবে একটি সূত্র জানিয়েছে, বুবলী ঢাকায় রয়েছেন।

এ ঘটনায় চিত্রপুরীর অনেকেই অপু বিশ্বাসের উদাহরণ টানছেন। দীর্ঘ দিন অজ্ঞাতবাসের পর হঠাৎ করেই সন্তান কোলে ক্যামেরার সামনে এসেছিলেন অপু বিশ্বাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com