1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই হারলো জুভেন্টাস

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েই সিরি আ’র প্রথম ম্যাচটি খেলেছিল জুভেন্টাস। সেই ম্যাচে উদিনেসের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। দ্বিতীয় ম্যাচের আগেই ক্লাব ছেড়ে দিয়েছেন রোনালদো, পাড়ি জমিয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে।

রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচটি খেলতে নেমে ড্রও করতে পারেনি তুরিনোর ওল্ড লেডিরা। সিরি আ’র নবাগত দল এম্পোলির কাছে ০-১ গোলে হেরে গেছে জুভেন্টাস। প্রায় সমানে সমান লড়াই করেই ম্যাচটি জিতে নিয়েছে এম্পোলি।

নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে ২১ মিনিটের সময় গোল হজম করে জুভেন্টাস। নবাগত এম্পোলিকে এগিয়ে দেন ফরোয়ার্ড লিওনার্দো মানচুসো। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে আসরে প্রথম জয় নিয়েই মাঠ ছাড়ে এম্পোলি।

সিরি আ’র গত আসরটি হতাশাপূর্ণ ছিল জুভেন্টাসের জন্য। দীর্ঘ নয় মৌসুম পর শিরোপা হারায় তারা। জুভেন্টাসকে টপকে গিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্টার মিলান। এবার নতুন মৌসুমের শুরুতে দুই ম্যাচ খেলেও জিততে পারল না ইতালিয়ান ক্লাবটি।

লিগে দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অবস্থান করছে জুভেন্টাস। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে এম্পোলি। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট পাওয়া লাজিওর অবস্থান শীর্ষে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com