1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি: নতুন নতুন এলাকা প্লাবিত

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ আগস্ট, ২০২১
কুড়িগ্রাম : কুড়িগ্রামে উজান থেকে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। ফলে জেলার নদী অববাহিকায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এসব নিচু এলাকার প্রায় ৩৫ হাজার মানুষ পানিবন্দী রয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, সোমবার সকালে ধরলার পানি ব্রীজ পয়েন্টে বিপদসীমার ৩৪ ও ব্রম্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া তিস্তা দুধকুমোরসহ জেলার সব ক’টি নদীর পানি আজ বিপদসীমা ছুঁই ছুুঁই করছে।চরের নিচু এলাকার পানিবন্দী মানুষ অনেকেই উঁচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছে। এসব এলাকার কাঁচা রাস্তা-ঘাট পানির নিচে তলিয়ে থাকায় আভ্যন্তরীণ যোগাযোগ ব্যাবস্থায় নাজুক অবস্থা বিরাজ করছে। ইতিমধ্যে জেলার প্রায় ১৫ হাজার হেক্টর জমির আমন ক্ষেত, ২৭০ হেক্টর সবজী ও ৯৫ হেক্টর জমির বীজ তলা পানিতে তলিয়ে গেছে। ঝুঁকির মুখে রয়েছে সদর উপজেলার হোলখানার সারডোবা কালুয়ারচরসহ বেশ কয়েকটি এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ধরলা নদীর পানি বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে ভেতরে প্রবেশ করায় বেশ কিছু আমন ক্ষেত বাঁধের ভেতর জলমগ্ন হচ্ছে।
কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পূনবার্সন কার্যালয় সুত্রে জানা গেছে, বন্যার্তদের জন্য ১২ লক্ষ টাকা ২শ ৮০ মেট্রিকটন চাল বরাদ্দ করা হয়েছে।
তবে এসব বিতরণ কার্যক্রম এখনো শুরু হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com