1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

আমেরিকায় খেলতে ইংল্যান্ডকে বিদায় জানালেন বিশ্বজয়ী পেসার

  • আপডেট টাইম :: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে চাওয়া ক্রিকেটারদের সংখ্যা। একের পর এক নামি ও তারকা খেলোয়াড়রা নিজ দেশের ক্রিকেটকে বিদায় জানিয়ে নাম লেখাচ্ছেন আমেরিকার ক্রিকেটে। সে তালিকায় এবার যোগ দিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী পেসার লিয়াম প্লাংকেট।

চলতি মৌসুম শেষে ইংলিশ ক্রিকেট ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলতে চলে যাবেন সারে ও ইংল্যান্ড জাতীয় দলের সাবেক তারকা পেসার। মঙ্গলবার এ খবর জানিয়েছে কাউন্টি ক্রিকেট ক্লাব সারে। তিন বছর সারের হয়ে খেলার পর এবার আমেরিকার নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন প্লাংকেট।

শুধু খেলোয়াড় হিসেবেই নয়, আমেরিকায় গিয়ে কোচিংয়েও নাম লেখাবেন ৩৬ বছর বয়সী এ পেসার। মাইনর লিগ ক্রিকেটের ইস্টার্ন ডিভিশনে ফিলাডেলফিয়ার একাডেমি কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আমেরিকায় মেজর লিগ ক্রিকেটের ঠিক পরেই মাইনর লিগ ক্রিকেট।

২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জেতা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন প্লাংকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে ৪২ রান খরচায় শিকার করেছিলেন ৩টি উইকেট। সবমিলিয়ে ইংল্যান্ডের হয়ে ১৩ টেস্ট, ৮৯ ওয়ানডে ও ২২ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যেখানে তিন ফরম্যাট মিলে তার শিকার ২০১টি উইকেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com