1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

আবারও পয়েন্ট হারালো বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স

  • আপডেট টাইম :: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের জয়বঞ্চিত থাকা ম্যাচের সংখ্যা বেড়েই চলছে। শনিবার রাতে ইউরোপের বিশ্বকাপ বাছাইপর্বে ‘ডি’ গ্রুপের ম্যাচে আবারও পয়েন্ট হারিয়েছে তারা। এবার ইউক্রেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। এর মধ্য দিয়ে টানা পাঁচ ম্যাচে জয়বঞ্চিত থাকলো বিশ্ব চ্যাম্পিয়নরা।

অবশ্য এখনো পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে দিদিয়ের দেশমের শিষ্যরা। ৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। ৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে ফিনল্যান্ড আছে দ্বিতীয় স্থানে। আর ৫ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে ইউক্রেন আছে তৃতীয় স্থানে।

ইউক্রেনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি ফ্রান্স। উল্টো ৪৪ মিনিটে একটি গোল হজম করে বসে। এ সময় ফ্রান্সের রক্ষণভাগের খেলোয়াড়ের ভুল পাসে ডি বক্সের বাইরে বল পেয়ে যান ইউক্রেনের মাইকোলা শাপারেনকো। সেখান থেকে তার নেওয়া জোরালো শট জালে আশ্রয় নেয়। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর অবশ্য সমতা ফেরায় ফ্রান্স। ম্যাচের ৫০ মিনিটের মাথায় ভলিতে গোল করেন অ্যান্থনি মার্শাল। এ সময় কোমানের ক্রসে হেড নেন ফ্রান্সের আদ্রিয়েন র‌্যাবিয়ট। বল র‌্যাবিয়টের মাথা ছুঁয়ে, ইউক্রেনের রক্ষণভাগের খেলোয়াড়ের গায়ে লেগে চলে যায় মার্শালের কাছে। তিনি ভলিতে জালে জড়ান। যদিও বলটি রোখার সুযোগ পেয়েছিলেন ইউক্রেনের গোলরক্ষক রোমান ইয়ারেমচুক। কিন্তু বল তার হাত ফঁসকে গোললাইন অতিক্রম করে।

বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে আরও একটি ম্যাচে জয়বঞ্চিত থেকে মাঠ ছাড়ে ফ্রান্সের খেলোয়াড়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com