1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত নকলায় রাইসকুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আগুন রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত শেরপুরে অসহায় বৃদ্ধার পাশে বসুন্ধরা শুভসংঘ দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

প্রাণীর চামড়ার ব্যবসা না করার আহ্বান সানির

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সানি লিওন। প্রাণীদের প্রতি তার ভালোবাসার বিষয়টি অনেক আগে থেকেই প্রকাশ করে আসছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে ভেগান ক্যাম্পেইন শুরু করেছেন সানি। এতে তিনি সবাইকে প্রাণীর চামড়ার ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন।

ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পেটা) সংস্থার সঙ্গে মিলে একটি বিজ্ঞাপনও প্রকাশ করেছেন সানি। সেখানে দেখা যাচ্ছে, এই অভিনেত্রীর পিঠের চামড়া তুলে নেয়া হচ্ছে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, প্রতি বছর চামড়া শিল্পের চাহিদা মেটাতে কোটি কোটি গরু, মহিষসহ অন্য প্রাণী হত্যা করে এগুলোর চামড়া নানা কাজে ব্যবহার করা হয়।

সানি লিওন বলেন, অনেক সুন্দর সুন্দর ভেগান জুতা, ব্যাগ এবং জ্যাকেট পাওয়া যায়, যা সবার পছন্দ হবে। পরিবেশের ক্ষতি করে প্রাণীদের চামড়া পরার কোনো কারণ নেই। এক বন্ধুর কাছে চামড়া শিল্পের নানা ভয়ঙ্কর তথ্য জেনে প্রাণীদের বাঁচিয়ে চামড়াজাত পণ্য পৃথিবী থেকে দূর করার শপথ নিয়েছি। আমার সঙ্গে যোগ দেয়ার জন্য ভক্তদের আহ্বান করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com