1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাতক্ষীরায় ৫ হাজার কেজি ভেজাল মধু জব্দ

  • আপডেট টাইম :: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার ৭৩৬ কেজি ভেজাল মধু জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত ভেজাল মধু সংরক্ষণের দায়ে দুই ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম আবুজার গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার ইসতিয়াক হোসেন জানান, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার হরিনগর বাজারের মায়ের দোয়া এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ৪ হাজার ৭৩৬ কেজি ভেজাল মধু জব্দ করা হয়েছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজার গিফারী জানান, জব্দকৃত ভেজাল মধু খোলা জায়গায় ঢেলে দিয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সাতক্ষীরা জেলা কর্মকর্তা সাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com