1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-কুয়েত ফ্লাইট আজ থেকে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : দেড় বছর পর অবশেষে বৃহস্পতিবার থেকে চালু হলো ঢাকা-কুয়েতের সরাসরি ১ম ফ্লাইট। বুধবার (৮ সেপ্টেম্বর) কুয়েত এয়ারওয়েজের ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে সপ্তাহে ৫ দিন ঢাকা-কুয়েত ফ্লাইট পরিচালনা করবে।

তাদের সিডিউল অনুসারে ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোর ৩টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েতের উদ্দেশ্য ছেড়ে আসবে ১ম ফ্লাইটটি।

করোনা মহামারির কারণে কুয়েতের সঙ্গে বাংলাদেশসহ পাঁচটি দেশের সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল দীর্ঘদিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বন্ধ থাকা নিষিদ্ধ দেশগুলোর সঙ্গে সরাসরি বিমান চলাচলের অনুমতি দিয়েছিল কুয়েত মন্ত্রিসভা।

কিন্তু স্বাস্থ্যবিধি নির্দেশনা এবং বিমানবন্দরের যাত্রী উঠা নামার ধারণক্ষমতা সীমিত থাকায় পিছিয়ে দেওয়া হয়েছিল নিষিদ্ধ পাঁচ দেশের সঙ্গে বিমান চলাচল।

সবশেষ গত ৫ সেপ্টেম্বর মিসর এবং ৭ সেপ্টেম্বর ইন্ডিয়া থেকে কুয়েতে সরাসরি ফ্লাইট এসে পৌঁছেছে। কুয়েত মন্ত্রিসভা বিমানবন্দরের যাত্রী ক্ষমতা প্রতিদিন ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ফ্লাইটের উচ্চমূল্যের কারণে স্বস্তিতে নেই প্রবাসীরা। সরাসরি ফ্লাইট প্রতি গুনতে হচ্ছে লাখ টাকার উপরে।

এদিকে সরাসরি ফ্লাইট চালু না হলেও তুর্কি, সৌদি, বাহরাইন হয়ে ট্রানজিটের রুটে কুয়েত ফিরছেন অনেক প্রবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com