1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন শেখ হাসিনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : প্রায় এক বছর পর দলের কার্যনির্বাহী কমিটির সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বৈঠকে আগামী নির্বাচন ও সাংগঠনিক বিষয়ে আলোচনাসহ তৃণমূল গুছিয়ে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার পর গণভবনে এ সভা শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

পরে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, দলের নেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন বিভাগের সঙ্গে সেমিনার করে আগামী নির্বাচনী ইশতেহার প্রণয়নের কাজে হাতে দিতে বলেছেন। কোন কোন বিষয় ইশতেহারে আনা যায়, এ নিয়ে উপ-কমিটিগুলোকে কাজ করার জন্য বলা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের বক্তব্য শুনেছেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত দলীয় বিষয়ে কথা বলেছেন।

বিদ্রোহী ইস্যুতে তিনি বলেন, ক্ষমা চেয়ে চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে পাবনা পৌরসভা নির্বাচনের বিদ্রোহীদের ক্ষমা করে দিয়েছেন দলীয়প্রধান।

বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অপপ্রচার নিয়ে কথা হয়। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, অপপ্রচার মোকাবিলা করতে হবে। নির্বাচন ঘনিয়ে আসায় অপপ্রচার বেশি হচ্ছে।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে তিনি বলেন, নোয়াখালী কমিটির একটি কাঠামো দাঁড় করানো হয়েছে। সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন দেশে এলে সিদ্ধান্ত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com