1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রামগতিতে দুই মেয়েসহ মা নিখোঁজ

  • আপডেট টাইম :: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে দুই মেয়ে সুরাইয়া জাহান সামিয়া (৮) ও বিবি ফাতেমা (৪)-সহ মারজাহান বেগম নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর এখন পর্যন্ত তারা নিখোঁজ রয়েছেন।

এদিকে স্ত্রী-সন্তানদের খোঁজ না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মারজাহান বেগমের স্বামী হেলাল।

পুলিশ জানায়, হেলালের বড় মেয়ে সামিয়া রামদয়াল বাজার আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমির ছাত্রী। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সামিয়ার পরীক্ষা ছিল। সকাল ৯টার দিকে সামিয়া ও ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে তাদের মা মারজাহান স্কুলের উদ্দেশে বের হন। কিন্তু সকাল ১০টায় হেলালকে স্কুলের শিক্ষক শিলা আক্তার ফোন দিয়ে জানান সামিয়া স্কুলে পরীক্ষা দিতে যায়নি।

এরপর তিনি বিভিন্ন স্থানে স্ত্রী-সন্তানদের খুঁজতে বের হন। কিন্তু আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সবখানে তাদের খুঁজে পাননি। পরে তিনি ওই দিন রাতে রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

হেলাল বলেন, ‘বড় মেয়ে সামিয়া ও ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে আমার স্ত্রী মারজাহান স্কুলে যাওয়ার জন্য বের হয়। পরে খবর পাই তারা স্কুলে যায়নি। সম্ভাব্য স্থানে খুঁজেও তাদের পাইনি।’

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। নিখোঁজের ঘটনাটি বিভিন্ন থানায় জানানো হয়েছে। তাদের খোঁজ পেতে বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com