1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরের মধ্যে আসবে ২০ কোটি ডোজ টিকা

  • আপডেট টাইম :: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : আগামী ডিসেম্বরের মধ্যে ২০ কোটি ডোজ করোনার টিকা বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় মানসিক হাসপাতালে ‘ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে’ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ‌্য জানান তিনি।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেছেন, ‘এক দিনে আমাদের ৩২ লাখ টিকা দেওয়ারও অভিজ্ঞতা আছে। সরবরাহ বাড়লে টিকা দিতে কোনো সমস্যা হবে না। সরবরাহ বাড়লে টিকা দেওয়ার পরিসরও বাড়ানো হবে। আমরা সব মিলিয়ে ১০ কোটি মানুষকে টিকা দিতে চাই।’

উল্লেখ্য, দেশে এ পর্যন্ত ৩ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৭৭৩ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৪ লাখ ৩৭ হাজার ১১৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৩২ লাখ ৬২ হাজার ৬৫৯ জন।

প্রথম ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ১৬ লাখ ২৬ হাজার ৫৪৬ জন এবং নারী ৮৮ লাখ ১০ হাজার ৫৬৮ জন। দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৭৭ লাখ ২৮ হাজার ৮১০ জন এবং নারী ৫৫ লাখ ৩৩ হাজার ৮৪৯ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২২ লাখ ৪ হাজার ১৪৫ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হয়েছে ১ লাখ ৯১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৯৮৬ ডোজ। মডার্নার টিকা দেওয়া হয়েছে ৪৬ লাখ ১৯ হাজার ৭৩১ ডোজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com