1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ যুগ যুগ ধরে জনগণের পাশে থাকবে: মতিয়া চৌধুরী

  • আপডেট টাইম :: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

জামালপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, মানুষ এখন আর ভিক্ষা নিতে চায় না। পান্তাভাত সাধলেও নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। আওয়ামী লীগ যুগ যুগ ধরে জনগণের পাশে থাকবে। কাছে থাকবে। জনগণকে সাথে নিয়েই এগিয়ে যাবে, এটাই হলো আওয়ামী লীগের প্রতিজ্ঞা।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে জামালপুর পৌর শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একদিকে রাষ্ট্রীয় কাজ পরিচালনা করছেন, একই সঙ্গে অত্যন্ত দক্ষতার সাথে অতন্দ্র প্রহরীর মতো একটি ইউনিয়নের দলীয় কর্মী থেকে শুরু করে সকল সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা সব কিছুরই তিনি খেয়াল রাখেন। শেখ হাসিনা শুধু কর্মীবান্ধবই নন, তিনি অত্যন্ত জনবান্ধব ও মাতৃসুলভ একজন মানুষ।

তিনি বলেন, ২০০১ সালের আগে বিএনপি ও তত্তাবধায়ক সরকারের আমলে উন্নয়নের খাতা থেকে বাংলাদেশের নাম বাদ হয়ে গেছিল। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে আজকে বাংলাদেশ উন্নয়নের খাতায় নাম লিখেছে। চিকিৎসাসেবা, রাস্তা-ঘাট যোগাযোগ ব্যবস্থা, শিক্ষাখাতে উন্নয়ন, প্রতিবছর শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া, গৃহহীনদের ঘর দিয়ে মাথা গোঁজার ঠাঁই করে দেওয়া থেকে শুরু করে প্রতিটি খাতে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

গ্রামের মায়েদের কাছে বিকাশে টাকা পাঠানোর কথা উল্লেখ করে তিনি বলেন, বিকাশে দুই হাজার টাকা পেয়ে অনেকেই অবাক হয়ে জানতে চাইছে যে, কিভাবে শেখ হাসিনা তাদের নাম জানলো। তাদের নাম তো উনার জীবনেও জানার কথা না। এটাই হলো বাপের বেটি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনিক দক্ষতা ও সংগঠনের অভিজ্ঞতা নিয়ে আজকে প্রত্যন্ত গ্রামের মা-বোনদের কাছে একটাই স্লোগান নিয়ে দাঁড়াইছেন, তা হলো-কাছে আছি, পাশে আছি।

পরে বিকেলে মির্জা আজম অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনে পৌর শাখা আওয়ামী লীগের নতুন কমিটির শীর্ষ দুটি পদে নাম ঘোষণা করে দ্রুততম সময়ের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। নতুন কমিটিতে মাসুম রেজা রহিমকে পুনরায় সভাপতি ও পৌর মেয়র মো. ছানোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com