
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও দুই যাত্রী আহত হয়েছেন। রোববার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার তালশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া (৩৩) ও পাবেল মিয়া (২৩)।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির এসআই সালাউদ্দিন খান নোমান জানান, ভোরে একটি অটোরিকশা জেলা শহর থেকে আশুগঞ্জের দিকে যাচ্ছিল। তালশহর রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন দুই জন।