1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাগুরায় বাস খাদে পড়ে নিহত ৪

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

মাগুরা: মাগুরার শালিখা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের পানির মধ্যে পড়ে গেছে। এতে দুই নারীসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ ১০ জন। রোববার (১২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের উপজেলার রামকান্তপুরে এই দুর্ঘটনা ঘটে।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মাছুদুর রহমান জানান, যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ন-১৪১১৬৪) যশোর থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিলো। পথিমধ্যে রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে মাগুরা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ক্রেন দিয়ে বাসটিকে টেনে উপরে তোলে। এ সময় বাসের ভেতর ও তলে থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়। যাদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। এ ঘটনায় শিশুসহ আহত ১০ জনকে মাগুরা সদরের ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক অমর প্রসাদ জানান, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শালিখা থানার ওসি মাহবুবুর রহমান জানান, দমকলবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

এ ঘটনায় শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মাহবুবুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com