1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের উপহারের ৪র্থ চালানের ২৯টি অ্যাম্বুলেন্স বেনাপোলে বন্দরে 

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মার্চ মাসে বাংলাদেশ সফরে এসে করোনা মোকাবিলার যৌথ প্রচেষ্টায় লাইফ” ১০৯টি অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন।
ওই ঘোষনা অনুযায়ী উপহারের চতুর্থ চালানের ২৯টি অ্যাম্বুলেন্স রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কাস্টমসের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্স গুলো বেনাপোল বন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
ভারতীয় হাইকমিশন জানায়, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই অংশ হিসেবে ২৯টি অ্যাম্বুলেন্স রবিবার দেশে এসেছে।
এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ দেশে আসে। দ্বিতীয় চালান আসে শুক্রবার (৬ আগস্ট), তৃতীয় চালান আসে বৃহস্পতি বার (২৬ আগস্ট)। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।
বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, ভারত সরকারের উপহার দেয়া ২৯টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দর এসেছে রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টায়। খুব তাড়াতাড়ি কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করা হবে।
সিঅ্যান্ডএফ উত্তরা মটরের প্রতিনিধি মেহেদী হাসান জানান, ভারত সরকারের উপহারের ২৯টি অ্যাম্বুলেন্স এর কাগজপত্র কাস্টমসে দেয়া হয়েছে।
বেনাপোল বন্দরের সহকারী উপপরিচালক আতিকুল রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত সরকারের উপহারের ২৯টি অ্যাম্বুলেন্স বন্দরে রাখা হয়েছে। খুব দ্রুত ঢাকায় পাঠানোর জন্য বন্দর ও কাস্টমস এর আনুষ্ঠানিকতা শেষ করা হবে। ১০৯টি এ্যাম্বুলেন্সের মধ্যে এ পর্যন্ত ১০০টি দেশে এসেছে। বাকি ৯টি খুব দ্রুত আসবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com