
ঢাকা: মাথায় গুলি লেগে শুভ মল্ল (২৬) নামে এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশের এই কনস্টেবল প্রেষণে র্যাব সদরদপ্তরে কর্মরত ছিলেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদরদপ্তরে এ ঘটনা ঘটে।
বিকেলে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
খন্দকার আল মঈন বলেন, শুভ পেশাগত দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ তিনি মাথায় গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) নেওয়া হয়। বিকেল সোয়া ৫ টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কিভাবে শুভ গুলিবিদ্ধ হলেন তা তদন্তের পরই বলা যাবে।