1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ ১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী

তিন বিঘা কড়িডোরে বাংলাদেশের সার্বভৌমত্ব চাই : খন্দকার লুৎফর রহমান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

মারুফ সরকার, ঢাকা : ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, উত্তরবঙ্গের কথা বললেই দহগ্রাম আঙ্গোরপোতার কথা স্মরণ করতে হবে। দহগ্রাম আঙ্গোরপোতার মানুষ আজও ভালো নেই। বিভিন্ন দিক থেকে ভারতীয় আধিপত্যবাদী শক্তি তাদের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত। যার ধারাবাহিকতায় গত ৮ সেপ্টেম্বর মধ্যরাত থেকে ১৭৮ বাই ৮৫ মিটার এর মধ্যে ৯ ফুট চওড়া যে রাস্তাটুকু ভারত সরকার বাংলাদেশের জনগণের চলাচলের জন্য তৈরি করে দিয়েছে, সেটি ভেঙ্গে দুপাশে ৩ ফিট্ উচু দেওয়াল দিয়ে চলাচলের অসুবিধা সৃষ্টি করছে। যা ভারতীয় আধিপত্যবাদী চরিত্রের নগ্ন বহি:প্রকাশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) নয়াপল্টনের দলীয় কার্যালয়ে দহগ্রাম-অঙ্গপোতার তিন বিঘা করিডোর অভিমুখে জাতীয় নেতা নেতা শফিউল আলম প্রধানের নেতৃত্বে ১৯৮১ সালের ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত গণমিছিল দিবস স্মরণে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরেও দহগ্রাম আঙ্গোরপোতার মানুষের সমস্যার সমাধান না হওয়া ও তিন বিঘা কড়িডোরে বাংলাদেশের সার্বভৌত্ব প্রতিষ্ঠা না হওয়া বাংলাদেশের শাসক গোষ্ঠির চরম ব্যর্থতা। যতদিন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চলবে ততদিন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের জলন্ত পথিকৃত শফিউল আলম প্রধানকে মানুষ স্মরণ করবে শ্রদ্ধার সাথে।

তিনি আরো বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শফিউল আলম প্রধানের বজ্রকন্ঠে উচ্চারিত ‘তিন বিঘা তুমি কার-বাংলার বাংলার’ আজ সকল মানুষের ম্লোগান হতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের কোন বিকল্প নাই।

জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন- দলের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, যুগ্ম-সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, ঢাকা মহানগর সভাপতি মেহাম্মদ হোসেন মোবারক, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আজাদ, যুব জাগপা’র আহ্বায়ক মীর আমীর হোসেন আমু, মো. ওমর ফারুক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com