1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

৯ গোলের থ্রিলার ম্যাচে ম্যানসিটির জয়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ৯ গোলের থ্রিলার ম্যাচে তারা ৬-৩ ব্যবধানে হারিয়েছে আরবি লাইপজিগকে। জার্মান বুন্দেসলিগার দলটির হয়ে তিনটি গোলই করেছেন এনকুনকু। এদিকে ম্যানসিটির হয়ে গোল পেয়েছেন নাথান আকে, রিয়াদ মাহরেজ, জ্যাক গ্রেয়ালিশ, জোয়াও কানসালো ও গ্যাব্রিয়েল জেসুস। অপর গোলটি এসেছে আত্মঘাতী খাত থেকে, করেছেন লাইপজিগের মুকিয়েলে।

ঘরের মাঠ ইতিহাদ স্টেয়িামে ম্যাচের ১৬ মিনিটেই রক্ষণভাগের খেলোয়াড় নাথান আকের গোলে লিড নেয় সিটি। ২৮ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় কেভিন ডি ব্রুইনের ক্রস হেড দিয়ে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন লাইপজিগের রক্ষণভাগের খেলোয়াড় নর্ডি মুকিয়েলে।

৪২ মিনিটে ম্যাচে ফেরে জার্মানির ক্লাবটি। এ সময় হেডে গোল করেন এনকুনকু। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২) পেনাল্টি পায় সিটি। পেনাল্টি থেকে গোল করেন রিয়াদ মাহরেজ। তাতে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পেপ গার্দিওলার শিষ্যরা।

বিরতি থেকে ফিরেই (৫১ মি.) নিজের জোড়া গোল পূর্ণ করেন এনকুনকু। এদিকে ম্যাচের ৫৬ মিনিটে আবারও ব্যবধান বাড়ায় সিটি। এসময় গোল করেন ১০০ মিলিয়ন পাউন্ডে অ্যাস্টন ভিলা থেকে সিটিতে যোগ দেওয়া জ্যাক গ্রেয়ালিশ। স্কাই ব্লুজদের হয়ে চ্যাম্পিয়নস লিগের অভিষেক ম্যাচের পেয়ে যান গোলের দেখা।

৭৩ মিনিটে লাইপজিগের এনকুনকু তার হ্যাটট্রিক পূর্ণ করেন। তাতে ব্যবধান হয় ৪-৩। এরপর ৭৫ মিনিটে জোয়াও কানসালো ও ৮৫ মিনিটে জেসুস গোল পেলে ৬-৩ ব্যবধানের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

এ জয়ে ১ ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে সিটি। সমান ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে পিএসজি আছে দ্বিতীয় স্থানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com