1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী

বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ছেলে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

বান্দরবান: বান্দরবানে অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঝিরিতে সৃষ্ট স্রোতে নিখোঁজ মা কৃষ্ণাতি ত্রিপুরা (৪৪) ও মেয়ে বাজেরুং ত্রিপুরার (১৩) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। ছেলে প্রদীপ ত্রিপুরার (৮) সন্ধান এখনো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ৩নং সদর ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) জগদীশ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রবল বৃষ্টির সময় জুম থেকে ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে পাহাড়ি ঝিরির পানির স্রোতে ভেসে যান মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী কৃষ্ণাতি ত্রিপুরা, মেয়ে বাজেরাং ত্রিপুরা ও ছেলে প্রদীপ ত্রিপুরা। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা। পরে বৃহস্পতিবার সকালে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। তবে এখনো নিখোঁজ রয়েছে প্রদীপ ত্রিপুরা। তাকে উদ্ধারে স্থানীয়রা অভিযান অব্যহত রেখেছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com