1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

মেট্রোরেলের মালামাল চুরি, গ্রেপ্তার ৫

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

ঢাকা: মেট্রোরেলের মালামাল চুরির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। এ সময় প্রজেক্টের বিভিন্ন কাজে ব্যবহৃত প্রায় ১ হাজার ৪০০ কেজি বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বলেন, ‘মেট্রোরেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ার হোসেন, মো. রবিন, মো. হাসমত, দুলাল হোসেন ও দেলোয়ার। এসময় তাদের কাছ থেকে মেট্রোরেলের প্রজেক্টের বিভিন্ন কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা মালামালগুলো অন্যত্র বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিল। পরে গোপন সংবাদে পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com