
নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বজরা ইউনিয়নের শীলমুদ (রাজারামপুর) গ্রামে এ ঘটনা ঘটে। সোনাইমুড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুলসুম আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামে আব্দুর রহিম সুপার মার্কেটের সামনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ওই মার্কেটের মালিক আব্দুর রহিম, মো. ইউসুফ, মো. সুমন ও মো. জুয়েল। তাদের সবার বাড়ি শিলমুদ গ্রামে।