1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

বেপরোয়া গতিতে মোটরসাইকেলে ওভারটেক : বরিশালে বাসের চাকায় পিষ্ট হয়ে তিন সহপাঠী নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

বরিশাল: বরিশালে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে তিন সহপাঠী স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বরিশাল বাকেরগঞ্জ পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের সুমন হাওলাদারের ছেলে মো. সিয়াম (১৬), পৌর শহরের কাঠেরপুল এলাকার জয়দেব দাসের ছেলে চয়ন দাস (১৬) ও উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বড়িয়া এলাকার নজরুল হাওলাদারের ছেলে মো. রাব্বি (১৬)। ওই তিন কিশোর বাকেরগঞ্জ পৌর শহরের জীবন সিংহ ইউনিয়ন (জেএসইউ) মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করছিল। তখন বিপরীত দিক থেকে আরেকটি বাস এসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলে থাকা তিন কিশোর গুরুতর আহত হয়।

বরিশাল বন্দর (সাহেবেরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, পথচারীরা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চয়ন ও সিয়ামকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে রাব্বিরও মৃত্যু হয়।

ওসি আসাদুজ্জামান বলেন, বাকেরগঞ্জ থেকে ছয়টি মোটরসাইকেলে করে ১৮ জন কিশোর বরিশালে ঘুরতে এসেছিল। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে নগরীর রুপাতলী বাস টার্মিনাল থেকে রাতুল-রোহান নামে যাত্রীবাহী বাসটিকে আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

নিহতদের বন্ধু রাকিব বলে, আমরা একই বিদ্যালয়ের ১৮ জন বন্ধু ছয়টি মোটরসাইকেলে করে শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু এলাকায় ঘুরতে এসেছিলাম। ফেরার পথে সিয়াম, রাব্বি ও চয়নের মোটরসাইকেলটিকে বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com