1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

শিক্ষা আন্দোলন গণতন্ত্রের লড়াইয়ে অনুপ্রেরনা যোগায়

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

মারুফ সরকার, ঢাকা : ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, ৬২’র শিক্ষা আন্দোলনের পথ ধরেই স্বাধীন বাংলাদেশ। অধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে  প্রতিষ্ঠায় শিক্ষা আন্দোলন অনুপ্রেরণা যোগায়। বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রেক্ষাপটে, এ শিক্ষা আন্দোলন নিঃসন্দেহে ইতিহাসের বাঁক ফেরানো ঘটনা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা দিবস উপলক্ষে হাইকোর্ট মোড়ে শিক্ষা চত্বরে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র পক্ষ থেকে ১৯৬২’র শিক্ষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন যুব জাগপা আহ্বায়ক মীর আমির হোসেন আমুসহ দলের নেতৃবৃন্দ।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ফলে শিক্ষায় সবার অধিকারের সাংবিধানিক স্বীকৃতি এসেছে। কিন্তু মুক্ত প্রতিযোগিতায় বাজারই নিয়ন্ত্রকের ভূমিকায় এসে যাওয়ায় শিক্ষার বাণিজ্যিকীকরণ ঠেকানো যায়নি। ’৬২-র আন্দোলন যেমন পাকিস্তানি শাসন শোষণ থেকে এদেশের নিপীড়িত মানুষকে মুক্তির পথ দেখিয়েছে তেমনই আজও ’৬২-সম একটি ঐক্যবদ্ধ শিক্ষা আন্দোলন বাংলাদেশকে নতুন করে পথ দেখাতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com