
কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাফর ইকবাল এ তথ্য নিশ্চিত করে বলেন, নোয়াখালী থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে এসে প্রথমে একটি ট্রাক্টরে ধাক্কা দেয়। এরপর বাসটি যাত্রীবাহী ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত চার জনের লাশ উদ্ধার করেছি। ঘটনার পর ঘাতক বাসটির চালক পালিয়ে গেছে।’