1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

কক্সবাজারে গিয়ে অতিরিক্ত মদপানে ২ বন্ধুর মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

কক্সবাজার: চট্টগ্রাম থেকে কক্সবাজার বেড়াতে গিয়ে হোটেলে অতিরিক্ত মদপানের কারণে পর পর দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই বন্ধু হলেন রাফসানুল হক (৩০) এবং মুনতাসীর প্রিয়াম (২৮)।

এর মধ্যে শুক্রবার সকালে কক্সবাজারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাফসান এবং শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান বন্ধু সাইমুন প্রিয়াম। মৃত দুই জনই চট্টগ্রামে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত বৃহস্পতিবার  রাফসান, প্রিয়াম এবং রায়হান নামের তিন বন্ধু কক্সবাজারে বেড়াতে যান। সেখানে গিয়ে তারা কলাতলী এলাকার বে ওয়ান ডাচ নামক একটি হোটেলে অবস্থান করেন। এদিন রাতে তারা হোটেল কক্ষে অতিরিক্ত মদ পান করেন বলে জানায় পুলিশ। শুক্রবার সকালের দিকে তিন বন্ধুই একই সঙ্গে অসুস্থ হয়ে গেলে তাদের কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মারা যান রাফসানুল হক।

অপর দুই জনকে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে শুক্রবার গভীর রাতে সাইমুন প্রিয়াম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত দুইজনই দীর্ঘদিনের বন্ধু এবং রাজনৈতিক সহকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com