1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

বান্দরবানে পর্যটকবাহী বাসে গুলি, আহত ২

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

বান্দরবান : বান্দরবানে পর্যটকবাহী বাসে সন্ত্রাসীদের গুলিতে দুজন আহত হয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ১৯ জন পর্যটক ভ্রমণ শেষে ফেরত আসার পথে রাঙ্গামাটি-বান্দরবান সড়কের গলাচিপা নামক স্থানে পৌঁছালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস- মূল) সদস‌্যরা বাসটি লক্ষ্য করে ১৪০ থেকে ১৫০ রাউন্ড গুলি ছোড়ে। এতে য়ইসিংনু মারমা ও মেহাইসিং মারমা নামের দুই নারী আহত হন। বাসটি কিছু দূর এগিয়ে গেলে সবাই বাঙ্গালহালিয়া বাজারে আশ্রয় নেন।

আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতলে ভর্তি করা হয়েছে।

বাসের অন‌্য যাত্রীরা আরেকটি গাড়িতে করে বাঙ্গালহালিয়া থেকে রাজস্থলী উপজেলার পোয়াতিমুখ এলাকায় চলে গেছেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com