1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ঘরের মাঠে পয়েন্ট হারালো ম্যানসিটি

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে জয়বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি। তাদের রুখে দিয়েছে সাউদাম্পটন। করেছে গোলশূন্য ড্র।

শনিবার ঘরের মাঠ ইতিহাদে সিটি তাদের সেরা খেলাটা খেলতে পারেনি। তাতে প্রথমার্ধে জালের নাগাল পায়নি তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে সিটির পরিস্থিতি হয় আরও শোচনীয়। এ সময় তাদের কাইল ওয়াকার বক্সের মধ্যে সাউদাম্পটনের অ্যাডাম আর্মস্ট্রংকে ফাউল করে লাল কার্ড দেখেন। অন্যদিকে পেনাল্টি পায় সাউদাম্পটন। অবশ্য ভাগ্যদেবী সঙ্গে ছিলেন সিটির। ভিডির অ্যাসিস্ট্যান্ট রেফারি তথা ভিএআর চেকে দুটো থেকেই রেহাই পায় স্কাই ব্লুজরা।

এরপর গোল পেতে মরিয়া সিটি বেঞ্চ থেকে মাঠে নামায় কেভিন ডি ব্রুইন ও ফিল ফোডেনকে। শেষ দিকে সিটির রহিম স্টার্লিং জালের নাগাল পেয়েছিলেনও। কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিল হয়। তাতে গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়েই শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে গেছে সিটি। ৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। লিভারপুলের সংগ্রহ ১৩ পয়েন্ট। যারা দিনের অপর ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে।

এদিকে ৫ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে সাউদাম্পটন রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চদশ স্থানে। লিগে পঞ্চম ম্যাচে এটা ছিল তাদের চতুর্থ ড্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com