1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

বাংলাদেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুললো জাপান

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশসহ ছয় দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জাপান। সোমবার (২০ সেপ্টেম্বর) থেকেই এসব দেশের ভ্রমণকারীরা ফের জাপানে প্রবেশ করতে পারবেন। সম্প্রতি এ ঘোষণা দিয়েছে জাপান সরকার। খবর জাপান টাইমসের।

নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহতার কারণে গত জুনে দেশগুলো থেকে ভ্রমণ প্রায় শতভাগ নিষিদ্ধ করে জাপান সরকার। এমনকি এই ছয়টি দেশে অবস্থানকারীদের টিকা নেওয়া এবং জাপানে স্থায়ী বসবাসের অনুমতি থাকলেও প্রবেশ নিষিদ্ধ করা হয়।

তবে সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় কড়াকড়ি শিথিল করে ফের প্রবেশাধিকার দিয়েছে জাপান। অবশ্য সেক্ষেত্রে একগুচ্ছ শর্ত দিয়েছে তারা।

জাপান সরকারের ঘোষণা অনুসারে, বাংলাদেশসহ ৪০টির বেশি দেশ ও অঞ্চলের ভ্রমণকারীরা জাপানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে করোনা পরীক্ষা করাতে হবে। এরপর সরকার নির্ধারিত স্থানে তিনদিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তৃতীয় দিন আবারও করোনা পরীক্ষা করাতে হবে। এর ফলাফল নেগেটিভ এলে ১৪ দিন কোয়ারেন্টাইনের বাকি সময়টা নিজ বাড়ি অথবা পছন্দমতো স্থানে সেলফ-আইসোলেশনে থাকতে দেওয়া হবে।

এই কয়টি ছাড়া বাকি দেশগুলো থেকে আগত ভ্রমণকারীদেরও জাপান প্রবেশের পর সেলফ-আইসোলেশনে থাকা বাধ্যতামূলক। কোয়ারেন্টাইনের ১৪ দিন ভ্রমণকারীদের গণপরিবহন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com