1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

চকরিয়ায় নিজ বাড়িতে কৃষক লীগ নেতাকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়িতে ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও চিত্রশিল্পী সরওয়ার কামালকে গুলি করে হত্যা করছে দৃর্বৃত্তরা। সোমবার (২০ সেপ্টেম্বর) ভোরে ফাঁসিয়াখালী ৯ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়ার থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত চিত্রশিল্পী সরোয়ার ওই এলাকার ছৈয়দ নুর সিকদারের ছেলে।

ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মহিউদ্দিন বলেন, রাত ৩টার দিকে সরওয়ার আমাকে কল করেন। তার কল পেয়ে আমি তার বাড়িতে গিয়ে দেখতে পাই তিনি গুলিবিদ্ধ অবস্থায় উঠানে পড়ে রয়েছেন।

তিনি আরও বলেন, ওই সময় তার স্ত্রী বাড়িতে ছিলেন না। পরে নিহতের চাচাতো শ্যালক ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পারি, সরওয়ার তাদের অনেককেই কল করেছেন। এরমধ্যে তার শ্যালক বাসার দরজা খুললে দুর্বৃত্তরা তাকেও ধাওয়া দেয়। তারা সংখ্যায় চার থেকে পাঁচজন ছিলেন। অন্ধকার থাকায় তাদের কেউ চিনতে পারেননি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com