1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

সিলেটে বাসার ছাদ থেকে দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

সিলেট: সিলেটের মজুমদারি এলাকার একটি বাসার ছাদ থেকে দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- মৃত কলিমউল্লাহর মেয়ে শেখ রাণী জমিদার (৩৮) ও ফাতেমা বেগম (২৭)। পুলিশ বলছে, দুই বোন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে বাসার ছাদে এ দু’জনের মরদেহ ঝুলতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।  পুলিশ ছাদের উপর পিলারের রডের সাথে ঝুলে থাকা অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার আম্বরখানা ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, মৃত কলিমউল্লাহর চার মেয়ের মধ্যে একজনের বিয়ে হয়েছে।  তিনি যুক্তরাজ্যে থাকেন।  বাকিদের বিয়ে হয়নি এখনও।

তিনি আরও বলেন, এই পরিবারের সদস্যদের কিছুটা অ্যাবনরমাল (অপ্রকৃতস্থ, অস্বাভাবিক) মনে হচ্ছে। তারা চাপা স্বভাবের। আত্মীয় স্বজনদের সাথেও তাদের তেমন যোগাযোগ নেই। প্রাথমিকভাবে তাদের মৃত্যু আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com